1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পঠিত


‎​লালমনিরহাট প্রতিনিধি:

‎​লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেন চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

‎বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেম।

​গ্রেপ্তারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের কনক রায় (২৫), একই এলাকার নুরুজ্জামান (২৭) এবং আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের সজিব চন্দ্র (২১)।

​ডিবি পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি বিশেষ দল। অভিযানে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার সময় ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশের সদস্যরা।

​এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ২৪টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে 299bet, Binance, এবং jeta33-সহ ২০টিরও বেশি নিষিদ্ধ অনলাইন জুয়ার অ্যাপ সচল অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা এসব সিম কার্ড ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের অবৈধ লেনদেন করে আসছিল।

​লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর