1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাটের ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, স্থলবন্দর চেয়ারম্যানের পরিদর্শন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৬১ বার পঠিত





‎​লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাটের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালুর লক্ষ্যে প্রাথমিক ভবে পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান।

‎বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার দিকে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিশেষ নির্দেশনায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মানজারুল মান্নান বন্দর এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন।

‎​পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, মোগলহাট একটি ঐতিহাসিক বন্দর। একসময় এদিক দিয়ে মানুষের যাতায়াত ও ব্যাপক বাণিজ্য হতো। মাননীয় মন্ত্রী এটি পুনরায় চালু করার ইচ্ছা পোষণ করেছেন এবং সরকারও সে ব্যাপারে ইতিবাচক। আমি আজ প্রাথমিকভাবে এখানকার বর্তমান পরিস্থিতি ও লোকেশন দেখতে এসেছি।

‎​তিনি আরও জানান, পরিদর্শনের ওপর ভিত্তি করে মন্ত্রণালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলে এই বন্দরকে কার্যকর করতে বহুমাত্রিক পদক্ষেপ নেওয়া হবে এবং স্থানীয় অংশীজনদের সাথে পরবর্তীতে আরও আলোচনা করা হবে।

‎​বন্দরটি পুনরায় চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎​পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর