1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

র‍্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

রাজশাহী থেকে আল-আমিন হোসেন:

রাজশাহী মহানগরীর বিভিন্ন কারখানা ও দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও কাচামাল জব্দ ও নগদ টাকা জরিমানা করেছে র‍্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার(১৮আগস্ট) সকাল ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই যৌথঅভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিপণন করার অপরাধে বি.এন স্টোর এর মো. আকবর আলী (৫৫),মালিকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা প্রদান, রক্তিম ওয়ান টাইম এর মালিক মো. সারজিল আরিফকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা প্রদান, শহিদ স্টোর এর মালিক মো.শহিদকে ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা প্রদান,কোর্ট মার্কেট এর মালিক মো. বেলালকে ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা প্রদান,
এবং শুভ প্যাকেজিং এর মালিক মো. নুরুল ইসলামকে
২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা প্রদান করে এবং সর্বমোট পলিথিন-৪,৩৯০ কেজি, পলিথিন তৈরীর কাঁচামাল-১৫৫০ কেজি উদ্ধার করে।

জব্দকৃত পলিথিন মজুদ ও বিপণন করা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত করায় এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ধ্বংস করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত র‍্যাব সর্বদায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এই ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেন র‍্যাব-৫।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর