1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রানীনগরে ভূমি সেবা উন্নয়নে বিশেষ শুনানি অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৮৬ বার পঠিত



গ্রাম বাংলা নিউজ:

অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ মানি আদায় ও ভূ’মি বিষয়ক জটিলতা নিরসনে ইউনিয়ন ও মৌজা ভিত্তিক বিশেষ শুনানি কার্যক্রম করে আসছে জেলা প্রশাসন। এতে করে প্রতিটি মৌজার ভূ’মির মালিকরা তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষনিক সমাধান খুজে পাচ্ছেন। ডিজিটাল পদ্ধতিতে হিসাব খুলে নিজের মোবাইলের মাধ্যমে ভূ’মি উন্নয়ন কর প্রদান করাসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। অপরদিকে সরকারের ঘরে জমা পড়ছে বিপুল পরিমাণ রাজস্ব।

এমনই কার্যক্রমের অংশ হিসেবে বৃষ্টি ভেজা বৃহস্পতিবার বিকেলে রাণীনগর উপজেলার করজগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে করজগ্রাম মৌজায় বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা গ্রহিতাদের নানা সমস্যার কথা শোনেন ও সেগুলো তাৎক্ষণিক ভাবে সমাধান করে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানসহ ওই মৌজার ভ’মির মালিকসহ স্থানীয় সুধিজনরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সেবা সহজীকরণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমিসেবার বিভিন্ন নতুন পদ্ধতি বিশেষ করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি জমির লিজমানি আদায় এবং ভূমি বিষয়ক জটিল সমস্যা সম্পর্কে জমির মালিকদের জানার কোন বিকল্প নেই। জমি সংক্রান্ত নানা জটিল সমস্যার সমাধান জানতে এবং অন্যদের জানাতে জেলার প্রতিটি মৌজার ভূ’মির মালিকদের সচেতন করতে আগামীতেও এই ধরণের কার্যক্রম চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর