1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাতে বের হলেন স্বপন কুমার; সকালে বাড়ির পাশে মিললো লাশ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পঠিত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
রাতে বের হয়ে নিখোঁজের পর সকালে বাড়ির পাশের এক নির্জন স্থানে পাওয়া গেল এক তরুণের লাশ। ওই তরুণের নাম স্বপন কুমার (২৩)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের হাতরুম গ্রামের ধীরেন কুমারের ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, গতকাল শনিবার সন্ধায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বের হন স্বপন, রাতে তিনি বাড়িতে ফিরে কয়েক মিনিট অবস্থান করার পর আর ফেরেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তাকে পাওয়া যায়নি।
আজ রোববার(২৬ অক্টোবর) সকালে বাড়ির পাশে একটি নির্জন স্থানে ডোবার পাশে তাঁকে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় লোকজন। বাড়ির লোকজনদের খবর দেওয়া হলে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্বপন কুমারকে মৃত অবস্থায় দেখতে পান। ওই গ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ আবদুর রশিদ জানান, যে স্থানে লাশ পাওয়া গেছে, সেখানে লোকজনের যাতায়াত কম।
এসময় লাশের পাশে একটি কোমল পানীয় এর বোতল পাওয়া যায়। তবে শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন নেই।
স্বপন কুমারের বাবা ধীরেন কুমার বলেন, কারো সঙ্গে ছেলের বিরোধ ছিল না। এছাড়াও কী কারণে আত্মহত্যা করবে এমন কোনো কারণও দেখছেন না তারা।
তবে প্রায় এক বছর আগে অভিমানে ঘুমের অতিরিক্ত বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসায় ওই সময়ে সুস্থ হয়। সে কোনো কাজ করত না।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর