1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে স্ত্রীসহ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলগ নেতা শহিদুল ইসলাম ফটিক ও তার স্ত্রী আসমা বিবিকে গ্রেফতার করেছে। এছাড়া বিস্ফোরক মামলায় হাবিব হাসান (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন গত বছরের ২৬আগস্ট মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় জড়িত সন্দেহে উপজেলার পারইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পারইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে হাবিব হাসানকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চেক জালিয়াতী মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কালীগ্রাম বড়িয়া পাড়া গ্রামের মোবারক আলী ফকিরের ছেলে শহিদুল ইসলাম ফটিক (৫৩) ও তার স্ত্রী আসমা বিবি (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর