1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে মারপিট করে মোটরসাইকেল ছিনতাই

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮০ বার পঠিত

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মারপিট করে মোটরসাইকলে ,নগদ টাকা ও মোবাইল ছিন্তাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়ার মোড় নামক এলাকায় এঘটনা ঘটে। ছিন্তাইয়ের কবলে পড়া সাদ্দাম হোসেন উপজেলার কালীগ্রাম সরদারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সাদ্দাম হোসেন জানান,বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ তার নানার বাড়ী উপজেলার ঝালঘড়িয়া গ্রাম থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন।এসময় মিনহাজ নামে এক প্রতিবেশি তার মোটরসাইকেলে ছিলেন। বাড়ী ফেরার পথে আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়া মোড়ের পূর্ব দিকে পৌছলে ১০/১২ জন মুখোষ পরিহিত ছিন্তাইকারীরা রশি দিয়ে তাদের পথ রোধ করে। এসময় সাদ্দাম হোসেন ও মিনহাজকে মারপিট করে সড়কের পাশে নিয়ে গিয়ে হাত-পা ও মুখ বেধে রেখে একটি ১৬০সিসি এ্যাপাচি আর.টি.আর মোটরসাইকেল.দুটি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন এবং তাদের কাছে থাকা নগদ প্রায় সাত হাজার টাকা ছিন্তাই করে পালিয়ে যায়। পরে ধীরে ধীরে হাত-পায়ের এবং মূখের বাধন খুলে ফেলেন তারা। এসময় রাস্তায় টহল পুলিশকে দেখতে পেয়ে বিষয়টি জানিয়েছেন বলে জানান সাদ্দাম হোসেন।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। তার পরেও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর