1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে চারজনকে ৬মাস করে কারাদন্ড

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার পঠিত

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে চারজন মাদক সেবিকে ৬মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তাদেরকে সাজাপ্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,উপজেলার কাাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে হেলাল উদ্দীনের বাড়ীতে মাদকের আড্ডা বসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টা নাগাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের শাহাদত আলীর ছেলে হেলাল উদ্দীন (৫০),আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪০),আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে হোসেন আলী (৩২)কে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এর পর এ·িকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে চারজনকে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এছাড়া প্রত্যেককে আরো ১০০শত টাকা করে অর্থদন্ডে দন্ডিত করা হয়। রাতেই দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক,সন্ত্রাস নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর