1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে ইউক্যালিপটাস-আকাশমনি চারা ধ্বংস, বড় গাছগুলো কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি:

দেশে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে যা মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। তাই পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এমন সিদ্ধান্ত দেশের মাঠ পর্যায়ে বাস্তবায়নে সারা দেশেই নার্সারীগুলোতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। তারই ধারাবাকিতায় নওগাঁর ১১টি উপজেলায় চারা উৎপাদনকারী নার্সারীতে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার জেলার রাণীনগর উপজেলার চারটি নার্সারীতে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি/ব্যক্তি মালিকানা নার্সারী মালিকদের ক্ষতিপূরণ বাবদ পূর্নবাসন কর্মসূচির আওতায় আকাশমনি ও ইউক্যালিপটাস চারা কেটে ধ্বংস করা হয়েছে।

উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে কাশিমপুর ইউনিয়নের একটি নার্সারীতে প্রধান অতিথি হিসেবে চারা কেটে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মোস্তাকিমা খাতুন, সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, স্থানীয় মেম্বার, নার্সারী মালিক প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বাড়ির আশেপাশে কিংবা ফসলের জমির আইল দিয়ে রোপন করা বড় বড় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয় এবং দ্রুতই নিজ দায়িত্বে এই ক্ষতিকর গাছগুলো কেটে ফেলার পরামর্শও প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর