1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে আগুন দিয়ে খড়ের পালা পুড়িয়ে দেয়ার অভিযোগ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৪০ বার পঠিত

 

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে পূর্ব বিরোধের জের ধরে খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে ভস্মিভূত করার অভিযোগ ওঠেছে। এসময় প্রায় ২২লাখ টাকা দামের একটি ট্রাক্টরও পুড়িয়ে দেয়ার চেষ্টা করে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীগ্রাম ওঝাওজি পাড়া গ্রামে। ওই গ্রামের মৃত আব্বাস আলী শেখের ছেলে জাহের আলী শেখ জানান,সোমবার রাত অনুমান পৌনে ১২টা নাগাদ বাড়ী সংলগ্ন বাগানে পূর্ব বিরোধের জের ধরে কে বা কাহারা দুটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। কিন্তু স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দৌড়ে আসে। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি পালার আগুন নিভাতে পারলেও প্রায় ৫বিঘার একটি পালা সম্পন্ন ভস্মিভূত হয়ে যায়। তিনি দাবি করে বলেন,তার উঠানে রাখা প্রায় ২২লাখ টাকা দামের একটি ট্রাক্টরে অকটেন ছিটিয়ে দেয় দূর্বৃত্তরা। কিন্তু লোকজন ছুটে আসায় তারা আর হয়তো আগুন দিতে পারেনি। এঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান,এঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর