
গ্রামবাংলা নিউজ:
রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩ জানুয়ারি) রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। হলফনামাসহ জমা দেওয়া সকল কাগজপত্র সঠিক থাকায় তাঁর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারী, তিনি বলেন ন্যায় -নীতি ও ইনসাফ প্রতিষ্ঠিত করে দুর্নীতি মুক্ত বাগমারা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
এ দিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি. এম. জিয়াউর রহমান জিয়ার মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বৈধ হওয়ার খবর এলাকায় পৌঁছালে বিএনপি নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ পায়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডি. এম. জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, “আমি আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। কোন এলাকায় কী উন্নয়ন প্রয়োজ তা আমার জানা।
তিনি আরও বলেন, “আশা করি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে জনগণ আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। নির্বাচিত হলে বাগমারাকে একটি মডেল বাগমারায় পরিণত করবো, ইনশাআল্লাহ।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) ফজলুল হকের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তাজুল ইসলামের মনোনয়নপত্রও তথ্য-উপাত্ত ও কাগজপত্র সঠিক না থাকায় বাতিল করা হয়েছে।
তবে বাতিল হওয়া দুই প্রার্থীই আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।