1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর মনোনয়ন ফরম উত্তোলন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত



বাগমারা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন কার্যক্রমে গতি এসেছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল বারী বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

বুধবার বিকেলে বাগমারা উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে তিনি একজন জনসম্পৃক্ত ও মানবিক প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।

এর আগে বাগমারায় ধারাবাহিক জনসংযোগ, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। স্থানীয় বিভিন্ন সংকটে তাঁর ভূমিকা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে রাজশাহী-৪ (বাগমারা) আসনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন শুরু করায় উপজেলার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে।

এদিকে বাগমারায় বিএনপি ৬ জন এনসিপির ১ জন এবং জামায়াতে ইসলামীর ১ জন সহ মোট ৮জন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর