
গ্রামবাংলা নিউজ:
রাজশাহীর -৪ বাগমারা আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন পেয়েছেন মো: মীর ফারুক হোসেন। এনসিপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত তৃণমূলের স্থানীয় এনসিপির নেতৃবৃন্দ। আজ বৃহস্প্রতিবার কেন্দ্রীয় কার্যালয় ঢাকায়, দলের মূখ্যসচিব , একক প্রার্থী হিসেবে মীর ফারুক হোসেনের হাতে মনোনয়ন পত্র তুলে দেন।
মীর ফারুক হোসেন বাগমারা উপজেলার বড়বিহানলী ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের ভুগীপাড়া গ্রামের বাসিন্দা ।রাজশাহী-৪ বাগমারা আসনে উপজেলা এনসিপির মনোনয়ন পাওয়ার কারনে ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার নেতা কর্মী দের উচ্ছ্বসিত দেখা গেছে। এই প্রথমবার বাংলাদেশে নতুন দল থেকে নতুন প্রার্থী হিসেবে মনোণয়ন পেলেন মো: মীর ফারুক হোসেন।
এনসিপির এই নেতা উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, এনসিপি একটি নতুন দল। বাগমারার সকল তরুণ ভোটার যদি আমাকে সহোযোগীতা করে তা হলে সবাইকে সাথে নিয়ে আমাদের স্বপ্নের অত্যাধুনিক বাগমারা গড়ে তোলা কঠিন হবে না। এনসিপি থেকে তাঁকে মনোনয়ন দেয়ায় দলের হাইকমান্ড সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মীর ফারুক হোসেন বলেন, আমি নির্বাচিত হলে সবার আগে বাগমারার শিক্ষিত বেকারদের কর্ম সংস্থানের ব্যবস্থা করবো। সেই সাথে বাগমারার সকল অন্যায়,অবিচার, দূর্নিতী দূর করে সাম্যের বাগমারা গড়ে তোলা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারার সর্বস্তরের জনগণের নিকট দোয়া, সমর্থন এবং সর্বোপরি শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করেছেন তিনি।