1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর বাগমারায় জনশক্তি উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ে জনশক্তি উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৩০ মার্চ বুধবার বৈকাল ৩ টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

উক্ত বিদ্যালয়ের শ্রেণী কক্ষে চারটি ক্যাম্পে মোট চারজন বিশেষজ্ঞ ডাক্তার সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা সেবা প্রধান করেন। ফ্রি ক্যাম্প পরিচালনা করেন বাগমারার কৃতিসন্তান, শিশু সার্জারী বিশেষজ্ঞ ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মো: আলমগীর হোসেন।

এছাড়াও চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম (যৌন ও চর্ম ) ডাঃ মোঃ তুহিন হোসেন ( মেডিসিন) ডাঃ মাসুমা খাতুন ( গাইনী) বিভাগ।
কোয়ালীপাড়া, চন্ডিপুর, পারিলা সহ আশেপাশের বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক গরীব ও অসহায় মানুষ বিনা পয়সায় চিকিৎসা সেবা গ্রহন করেছেন। এমন উদ্যোগ সামনে আবার ও দেখতে চান এলাকার গরীব অসহায় মানুষেরা।

অনেক অসহায় দরিদ্র রোগীর সাথে কথা বললে তারা বলেন, আমাদের অনেকেরই শহরে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করার সামর্থ্য নেই, ফলে এমন উদ্যোক্তাদের অবশ্যই স্বাগত জানাই, সেই সাথে জনশক্তি উন্নয়ন সংগঠনের সাফল্য কামনা করি।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন ডাঃ আলমগীর হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জনশক্তি উন্নয়ন সংগঠনের সভাপতি প্রভাষক মোঃ আলতাফ হোসেন, জনশক্তি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, পরিচালনায় ছিলেন, কোষাধ্যক্ষ, মাস্টার মোঃ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহবুর রহমান মনি।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন, নরদাশ ইউনিয়ন জামায়াতে ইসলামের সহ সভাপতি এবং হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, হাট গাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজের প্রভাষক এবং গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মোঃ বাবুল হোসাইন, হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইফুল ইসলাম।হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ। মাস্টার মোহাম্মদ আবু জাফর, শরিয়ত উল্লাহ সজিব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  মোঃ আব্দুল খালেক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম, আল-আমিন সরদার।

এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন, মোঃ মোরসালিন, মোঃ শাকিম, মোঃ রাহিম, মোঃ বাবুল হোসাইন ও মোঃ রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে ডাঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ইউনিয়ন জামাতের সহ সভাপতি মোঃ আব্দুস সালাম, জনশক্তি উন্নয়ন সংগঠনের সভাপতি প্রভাষক মোঃ আলতাফ হোসেন, এবং কোষাধ্যক্ষ মাস্টার মোঃ মোবারক হোসেন সহ ৭ সদস্যর একটি প্রতিনিধিদল কোয়ালীপাড়া গ্রামের প্রবীণ শিক্ষক হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর প্রামানিক, এবং চন্ডিপুর গ্রামের প্রবীণ শিক্ষক বীরকুৎসা অবিনাশ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ মনসুর রহমানের শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য তাদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর