1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর বাগমারায় পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষি জমির মূল্যবান টপসয়েল কেটে পুকুর খনন রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বড় বিহানালী ইউনিয়নের ছোটকয়া গ্রামের পূর্ব পাশে ছোটকয়া বিল এবং ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকার ঝাড়গ্রাম বিলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযানের সময় ছোটকয়া বিলে কৃষি জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু মেশিন অকেজো করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি।

অপরদিকে ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকার ঝাড়গ্রাম বিলেও একই ধরনের অভিযান পরিচালনা করা হয়। সেখানেও টপসয়েল কাটার কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অপরিকল্পিতভাবে পুকুর খনন ও কৃষি জমি থেকে টপসয়েল কাটার ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং ফসল উৎপাদন ব্যাহত হয়। এতে কৃষি জমি দীর্ঘদিনের জন্য চাষের অনুপযোগী হয়ে পড়ে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের খাদ্য উৎপাদন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, কৃষি জমির টপসয়েল কাটা রোধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে। পাশাপাশি এ অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। তার মতে, কৃষি জমি রক্ষা করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখা সম্ভব হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমির টপসয়েল কাটা সংক্রান্ত কোনো তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর