1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর বাগমারায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

বৃহস্পতিবার ভবানীগঞ্জ পৌরসভায় ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা শেষে ২ নং ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়ার পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

 প্রধান বক্তা বলেন, জনগণের ভোট ও সমর্থনেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ মোহাম্মাদ মহসিন।

পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল আহ্বায়ক আব্দুল মালেক মানিক, আব্দুল মালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অন্যদিকে ধানের শীষের পক্ষে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে প্রচার প্রচারণায় অংশ নেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর