1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামী উদ্যোগে মহিলা ও পুরুষদের নিয়ে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

রাজশাহীর বাগমারা উপজেলার ২ নং নরদাশ ইউনিয়নের পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ মাঠে সাবেক ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে মহিলা ও পুরুষদের নিয়ে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ নভেম্বর বিকেল ৩ টায় পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের একক প্রার্থী ডা. আব্দুল বারী। তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সরকারী বাজেটের সকল অনুদানকে আমানত হিসেবে সংরক্ষন করা হবে । বাগমারার সকল মানুষ মায়ের কোলের শিশুর মত নিরাপদ থাকতে পারবে।সাম্য ও সম্প্রীতির বাগমারা গড়ে তোলা হবে। প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। যার যা প্রাপ্য, তাকে তা দেওয়া হবে। ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জামায়াত সবসময় দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে।”

এর আগে মহিলা কর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি বলেন, “মা-বোনদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোগতা তৈরী করা হবে। পাশাপাশি যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

সমাবেশে প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম এবং শুরা ও কর্মপরিষদ সদস্য আইনাল হক। সমাবেশের সভাপতিত্ব করেন নরদাশ ইউনিয়ন জামায়াতের সুধী অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাটগাঙ্গোপাড়া ডিগ্রীকলেজের সহকারী অধ্যাপক ও সাবেক সভাপতি মো: আ: সালাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরদাশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, সহকারী অধ্যাপক মোঃ মমতাজ হোসেন, নরদাশ ইউনয়নের জামায়াত ইসলামী মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী মাষ্টার মো: আনিছুর রহমান, বাগমারা উপজেলা জামায়াত ইসলামী ছাত্র শিবিরের  সভাপতি মো: মোকদাদ হোসাইন, এ ছাড়াও জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের মহিলা ও পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর