1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ঈদপুনর্মিলনী উপলক্ষে প্রীতি  ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৬৫৩ বার পঠিত

 

আ: সালাম ক্রীড়া প্রতিবেদক বাগমারা:
  রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়নের হাটমাধনগর উচ্চ বিদ্যালয় মাঠে “ হাটমাধনগর চাকরীজীবী, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রীতি  ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ০৮ জুন ) বিকেলে রাজশাহীর বাগমারার হাটমাধনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
 হাটমাধনগর চাকরীজীবী, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের আয়োজিত  প্রীতি  ফুটবল ম্যাচের ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহন করে তারা হলেন – হাটমাধনগর দক্ষিন পাড়া ফুটবল দল  বনাম হাটমাধনগর পূর্ব পাড়া ফুটবল দল। খেলাটি ট্রাইবেকারের মাধ্যমে ৪-৩  গোলে হাটমাধনগর দক্ষিন পাড়া ফুটবল দল বিজয় লাভ করে।
প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান, হাট মাধনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, সাঁই পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান,  হাট মাধনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,  সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যতম সদস্য সাব-ইন্সপেক্টর  মোঃ মাইনুল ইসলাম,  পিবিআই বগুড়া , এস আই  কাজী নজরুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার,  মোঃ আতাউর রহমান, সিনিয়র রিজোনাল ম্যানেজার এমিন্যাস, মোঃ আব্দুর রহমান, সহকারী শিক্ষক  এনামুল হক তিতাশ কুমিল্লা, ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল বারিক, গাজীপুর, আরএফএল রাজশাহীর জোনাল ম্যানেজার মোঃ আব্দুর রশিদ,  ব্রাক অফিসার মো: আমিনুল ইসলাম: সহ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খেলাটির ধারা বিবরণীতে ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক অফিস সহায়ক হাটমাধনগর উচ্চ বিদ্যালয়।

ম্যাচটি পরিচালনা করেন  রাজশাহী জেলার রেফারি ক্লাবের অন্যতম সদস্য  মোঃ আলী আকবর ।

খেলা শেষে বিজয়ী দল সহ সকল অংশগ্রহণকারী দলকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর