1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর বাগমারায় ইসলামী ছাত্র আন্দোলনের বাগমারা উপজেলা আহবায়ক কমিটি গঠন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

 

শামীম হোসাইন:

আজ ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বাগমারার অন্যতম প্রাণকেন্দ্র তাহেরপুর বাজারে ইসলামী ছাত্র আন্দোলন বাগমারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগমারা উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মোঃ আবু মুসার সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচএম ফিরোজ কবির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত ইসলামী ছাত্র আন্দোলন আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লাহিল কাফি, যুগ্ন আহবায়ক জিহাদ হাসান, সদস্য সচিব হাফেজ রবিউল ইসলাম,যুগ্ম সদস্য সচিব শেখ ফরিদসহ ইসলামী আন্দোলন বাগমারা উপজেলা,ইসলামী যুব আন্দোলন,ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দ।উক্ত কমিটিতে মোঃআব্দুল্লাহিল কাফিকে আহবায়ক, জিহাদ হাসানকে যুগ্ন আহবায়ক,হাফেজ রবিউল ইসলামকে সদস্য সচিব, শেখ ফরিদকে যুগ্ন সদস্য সচিব করে ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন-বাগমারা ছাত্র সমাজকে ইসলামের পথে অগ্রসর করে সকল প্রকার ভারতীয় আধিপত্যবাদি আগ্রাসন ও ইসলাম বিদ্বেষী সকল প্রকার শক্তির মোকাবেলা করে একটি আদর্শ ছাত্র সমাজ গড়ে তোলাই ইসলামী ছাত্র আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য।
পরিশেষে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর