1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর বাগমারায় চোলাই মদসহ এক নারী আটক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪৬৪ বার পঠিত



গ্রাম বাংলা নিউজ ডেস্ক:
রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া বাজারে সুইপার পট্টি থেকে চোলাইমদ ও উপকরণ সহ এক জনকে গ্রেফতার করেছে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আজ মঙ্গলবার রাতে হাট গাঙ্গোপাড়া বাজারের সুইপার পট্টি থেকে চোলাই মদসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীর নাম সবিতা রানী (২৮) সে রাজশাহীর বাগমারা থানার হাট গাঙ্গোপাড়া গ্রামের সুরেশের মেয়ে। বাগমারার হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব – ইন্সপেক্টর উৎপল কুমার এএসআই রতন সঙ্গীয় ফোর্সসহ আজ রাত ১০ টায় রাজশাহীর বাগমারা থানাধীন হাট গাঙ্গোপাড়া বাজারের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ১৬ লিটার চোলাই মদসহ ১জনকে গ্রেফতার করা হয়। এসময় মদ তৈরীর সরঞ্জামাদি ও উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সবিতা দীর্ঘদিন যাবৎ বসত বাড়ীতে মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে বাগমারা থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে আসছে।

এ বিষয়ে হাট গাঙ্গোপাড়া পুলিশ তথ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু সিদ্দিক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাগমারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর