1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীর দূর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পঠিত



দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ

রাজশাহীর দূর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টা দিকে রাজশাহীর দূর্গাপুর উপজেলার দূর্গাপুর-শিবপুর সড়কের সিংগা বিলের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যবকের নাম সুজন (২৬) তিনি জেলার চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার নাজির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক শিবপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক যার নাম্বার (ঢাকা মেট্রো ট১৪-৮৬০৫) ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা চাপা দেয়। এতে চালক ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক গাড়ি রেখে পালিয়ে যায়। ।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক রেখে পালিয়ে যায়। এঘটনায় থানায় আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর