1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৯ বার পঠিত




নিজস্ব প্রতিবেদক:


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় বোমা হামলা সহ সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিশীল করার চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, রাজশাহী মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৫টায় রাজশাহীর ভুবনমোহন পার্ক থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রাজশাহী মহানগর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আসাদুজ্জামান জনির সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক : সৈকত পারভেজের সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক মীর তারেক সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আজ দেশের প্রতিটি মানুষ জেগে উঠেছে। বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা ও হামলা এই সরকারের দেউলিয়াত্বের প্রকাশ। জনগণই এর উপযুক্ত জবাব দেবে।”
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর