1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীতে বিএনপি নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৯১ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ :

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থিত নেতা-কর্মী এবং সাধারণ জনগণ।
শুক্রবার দুপুরে উপজেলার নন্দনপুর বাজারে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আ.লীগের দোসর নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম শিক্ষা প্রতিষ্ঠানটিকে আ.লীগের কার্যালয় বানিয়ে ছিলেন।
শিক্ষার পরিবর্তে সেখানে প্রতিদিন চলতো আ.লীগের মিছিল মিটিং আর বিএনপি নিধনের পরিকল্পনা। তবে ৫ আগষ্ট এর পরে স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়নি এরই জের ধরে বিএনপির ত্যাগি নেতা জুম্মাকে বহিষ্কার করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ। অবিলম্বে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা। তাদের দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারী দেন তারা।

এ বিষয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বহিস্কৃত বিএনপি নেতা আনারুল ইসলাম জুম্মা বলেন, আমাকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়াছে যা খুবই দু:খ জনক। আ.লীগের দোসরদের পূর্নবাসন করতে আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যার কোন ভিত্তি নেই। এ জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি ।

উল্লেখ, গত ১১জুন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিএনপির এই নেতাকে আজীবন বহিষ্কার করে রাজশাহী জেলা বিএনপি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর