1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীতে ছাদ থেকে পড়ে প্রবাসী নারীর মৃ’ত্যু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৯৯ বার পঠিত



মোঃ আতাউর রহমান
স্টাফ রিপোর্টার রাজশাহী:-


রাজশাহীতে বহুতল ভবন থেকে পড়ে আমেরিকা প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেল চারটার দিকে নগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সেখানকার একটি বিল্ডিংয়ের আটতলা থেকে তিনি পড়ে যান।

এই নারীর নাম ফারিহা নাজনীন রিসতা (৩৫)। তিনি এই ভবনের সাততলায় মায়ের সাথে থাকতেন। কয়েক মাস আগে তিনি দেশে আসেন। তবে পুলিশ বলছে ফারিহার মানসিক সমস্যা আছে। ফারিহার বড় বোন ও বাবা প্রবাসী। মা, ছোট বোন ও ছোট বোনের জামাই রাজশাহী থাকেন।


মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক পরিবারের বরাত দিয়ে জানান, ফারিহা বুয়েটে পড়ালেখা শেষ করে আমেরিকা পাড়ি জমান। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। সম্প্রতি দেশে এসে মা ও বোনের সঙ্গে রাজশাহীতে নিজেদের ফ্লাটে থাকতেন। রোববার তিনি ছাদে উঠলে সেখান থেকে ভবনের সামনের সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।


তিনি আরও জানান, ফারিহা মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অসাবধানতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর