1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীতে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে নগরীর বাটারমোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাটারমোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশ ও মিছিলে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও নিরাপত্তাহীনতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তারা অবিলম্বে এ অবস্থা থেকে উত্তরণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর