1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীতে অটোরিকশায় শিক্ষার্থীকে হেনস্থা করা মাসুদ নওগাঁ থেকে গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পঠিত


স্টাফ রিপোর্টার,আতাউর রহমান:

রাজশাহীতে অটোরিকশায় শিক্ষার্থীকে হেনস্থা করা আলোচিত মাসুদ রানাকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (মহানগর গোয়েন্দা পুলিশ) অভিযান চালিয়ে তাকে আটক করে।

আজ বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত রানা রাজশাহী নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশায় বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তা করেন রানা।এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রানাকে আটকের দাবি ওঠে।এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটকের জন্য নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে নওগাঁয় অবস্থান করছে রানা।এরপর রাতে নওগাঁয় অভিযান চালিয়ে রানাকে আটক করে পুলিশ।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, রানাকে নওগাঁ থেকে আটক করে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর