1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির ঘটনায় গণপিটুনিতে সন্ত্রাসী সম্রাট নিহত, আটক- ১

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত


নিজস্ব প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট (৩৫) নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনির ঘটনায় সম্রাট ঘটনাস্থলেই মারা যান। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। ঘটনার পরপরই তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সম্রাট হোসেনডাঙ্গা এলাকার অক্ষয় মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ও আশপাশের বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। একাধিক মামলার আসামি হয়ে দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন তিনি। কিছুদিন আগে দেশে ফিরে পুনরায় অপরাধমূলক তৎপরতা শুরু করেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি সম্রাট কলিমহরের একটি বাড়িতে চাঁদা দাবি করেন। কিন্তু বাড়ির লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাতে সম্রাট তার কয়েকজন সহযোগীকে নিয়ে ওই বাড়িতে চাঁদার টাকা আদায়ের উদ্দেশ্যে যান। এ সময় বাড়ির লোকজন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার দিলে আশপাশের মানুষজন এগিয়ে এসে সম্রাটকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় সম্রাটের অন্য সহযোগীরা পালিয়ে গেলেও বসাকুষ্টিয়া এলাকার সেলিম নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় স্থানীয় জনতা। পরে তাকে পাংশা মডেল থানায় হস্তান্তর করা হয়।
পাংশা মডেল থানা পুলিশ জানায়, আটক সেলিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর