1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

যাতায়াতের চরম দুর্ভোগে বুজঃকোলা গ্রামের শত শত পরিবার

শামীম রেজা, বাগমারা
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫৩৮ বার পঠিত
শামীম রেজা, বাগমারা
যাতায়াত ব্যবস্থার চরম দুর্ভোগে রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বুজঃকোলা গ্রামের শত শত পরিবার। দেখার যেন কেউ নেই।স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হলেও যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে-বুজঃকোলাসহ অত্র এলাকার বাসিন্দাদেরকে।
যাতায়াতের একমাত্র এই কাঁচা রাস্তাটি সামান্য বৃষ্টিতেই চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। কৃষি প্রধান অঞ্চল হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিজ পণ্য ঠিকমতো বাজারজাত করতে পারে না। হঠাৎ কেউ অসুস্থ্য হয়ে পড়লে ভঙ্গুর যাতায়াত ব্যবস্থার কারনে সঠিক সময়ে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।রাস্তাটি ভঙ্গুর এবং কর্দমাক্ত হওয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনাও ঘটে।
বর্ষার মৌসুমে অতিরিক্ত বৃষ্টির ফলে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দুর্ভোগে পড়তে হয়। বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধিরা পাকা করণের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি কেউ। তাইতো এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবি, অতি দ্রুত রাস্তাটি পাকাকরণ করে জনগণের দূর্ভোগ লাঘবে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর