1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মোহনপুরে মোবাইল কোর্টে ৩ জন বালাইনাশক ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

 

আতাউর রহমান, বাগমারা প্রতিনিধি:-

রাজশাহীর মোহনপুরে মৌগাছি বাজারে ভেজাল অণুসার (দস্তা ও বোরণ) বিক্রয় করার অপরাধে আব্দুর রহমান, আলমগীর হোসেন, আসলাম মোল্লা বালাইনাশকের ৩ দোকানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার মৌগাছি বাজারে এ অভিযান পরিচালানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার এম.এ. মান্নান। মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, স্থানীয় কৃষকরা মানহীন ভেজাল অণুসার (দস্তা ও বরুণ) ক্রয় করে ক্রেতারা বালাইনাশক দোকানিদের দ্বারা প্রতারিত হয়ে আসছে, এই এলাকার বিভিন্ন দোকান থেকে আমরা রাসায়নিক সারের নমুনা সংগ্রহ করে ফলাফল যাচাই করার জন্য গবেষণাগারে পাঠালে পণ্যের ভেজাল গুণগত মান কম থাকায় মৌগাছি বাজারের বালাইনাশক দোকনাদার আব্দুর রহমান কে ১০ হাজার, আলমগীর হোসেন কে ১০ হাজার ও আসলাম মোল্লা কে ১ হাজার টাকা সার ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়। আগামীতেও উপজেলার প্রত্যেক টি বাজারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা কৃষি অফিসার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর