1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মিষ্টি কথায় নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান ডা. আব্দুল বারীর

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী সরদার গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে দামনাশ–পারদামনাশ হাইস্কুল মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বক্তব্য দেন।

 

পথসভায় ডা. আব্দুল বারী বলেন, “মিষ্টি কথায় বিভ্রান্ত না হয়ে যোগ্য, সৎ ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। অতীতের দুঃশাসনের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি বিগত সময়ে জামায়াতে ইসলামীর মন্ত্রিসভায় দায়িত্ব পালনকারীদের সততা ও দায়িত্বশীলতার কথা তুলে ধরে বলেন, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। বর্তমান উপদেষ্টা পরিষদে থাকা একজন আলেমের উদাহরণ টেনে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির অভিযোগ নেই; বরং সরকারি খরচে হজ ব্যবস্থাপনায় অবশিষ্ট অর্থ হজ শেষে হাজীদের মধ্যে বিতরণ করা হয়েছে, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি দৃষ্টান্ত।

ডা. আব্দুল বারী আরও বলেন, “দেশকে আবারও দুর্নীতির কবলে পড়া থেকে রক্ষা করতে হলে এখনই সচেতন সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দেশ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে পড়বে।”

পথসভায় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার মো. হারুনুর রশিদ, এনসিপির উপজেলা আহ্বায়ক গোলাম মর্তুজা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শাহিন আলম, গোবিন্দপাড়া ইউনিয়নের আমীর হাফেজ মাওলানা বাবুল হোসেনসহ জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর