1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার: গ্রেপ্তার ২

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পঠিত

​মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

​নওগাঁর মান্দা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃত দুই অভিযুক্ত হলেন,দক্ষিণ নুরুল্লাবাদ জোতপাড়া গ্রামের মোহাম্মদ কালামের ছেলে মোহাম্মদ লিটন (২৩) এবং দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী গ্রামের মোঃ শফিকুলের ছেলে  মোঃ জীবন ওরফে তন্ময় (১৯) তারা উভয়ই মান্দা উপজেলার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ৯টার দিকে মান্দা থানাধীন চকশলিয়া বাজার থেকে একটি লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। আজ অভিযুক্তরা মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আত্রাইয়ের শুকটিগাছা বাজারে নিয়ে আসে।
​গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে।

​আত্রাই থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোটরসাইকেল এবং গ্রেপ্তারকৃত আসামিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মান্দা থানায় ইতিমধ্যে একটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছিল।
​আত্রাই থানা পুলিশ সূত্রে আরও জানানো হয়,​”মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। আদালতের নির্দেশক্রমে আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর