1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য” বললেন ,নুরুজ্জামান লিটন-

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৩ বার পঠিত





স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। ইসলাম বিজয়ী হবেই হবে, সেটা আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়াই। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে অংশগ্রহণ করা।

এছাড়াও আগামীতে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কাজে লাগাতে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানান।

সোমবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে মোল্লাপাড়া ইক্ষু সেন্টার মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি বাবুল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আহমদ উল্লাহ ও পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা তাহের হুদা রঞ্জু ও শিলমাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর