1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মহান বিজয় দিবস উপলক্ষে বাগমারায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত



বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোডাউন মোড়ে এসে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল আহাদ কবিরাজ। এতে আরও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন, নায়েবে আমীর ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডাক্তার আব্দুল বারী সরদার, বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম হোসেন, তাহেরপুর পৌর জামায়াতের আমির শহীদুজ্জামান মীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মর্তুজা।

এছাড়াও কর্মসূচিতে বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি নাদিম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজিত এই র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর