1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে” লালমনিরহাটে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত



‎লালমনিরহাট প্রতিনিধি:

‎ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরের উপর আওয়ামী প্রশাসন কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩০ আগষ্ট) বিকেলে জেলা শহরের মিশন মোড়ে গণঅধিকার পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে মিলিত হয় গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

‎এর আগে জেলা শহরের কালেক্ট্রোরে মাঠ হইতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি নাইমুল ইসলাম নাঈম এর নেতৃত্বে একটি রেলি বাহির হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিশনমোড় গোল চত্তরে এসে শেষ হয়।
‎পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি নাইমুল ইসলাম নাঈম, ছাত্র অধিকার পরিষদ নেতা ফাইজুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সম্পাদক হামিদুল ইসলাম, ও কোন অধিকার পরিষদ লালমনিহাট জেলা শাখার সাবেক যুগ্ন আহবায়ক মোঃ রবিউল ইসলাম রবিন প্রমূখ।

‎বক্তারা বলেন, ভিপি নুরের উপর এ হামলা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের উপর নগ্ন আঘাত। সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের আন্দোলন কোনো হামলা বা দমন-পীড়নে থামানো যাবে না।

‎প্রতিবাদ সভায় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে আরও বলেন, দেশে ভিন্নমত দমনের জন্য ধারাবাহিকভাবে নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। নুরুল হক নুরের উপর হামলা সেই চক্রান্তেরই অংশ। তারা হামলাকারীদের অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

‎বক্তারা বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার যে দাবি নুর সবসময় তুলে ধরেছেন, তা কোনোভাবেই দমন করা যাবে না। বরং এসব হামলা গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।

‎সভা শেষে ভিপি নুরের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং প্রশাসনের প্রতি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর