1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

আতাউর রহমান, বাগমারা
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭২ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কলেজ প্রাঙ্গণ।শুরু হয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বরণ।সেই ধারাবাহিকতায় সোমবার
(১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিল ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রমজান আলী সরদার, বাংলা বিভাগের প্রভাষক মামুনুর রশীদ মামুনসহ ইসলামের ইতিহাস বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা বার্তা দিয়ে বরণ করে নেয়া হয়।

এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও প্রবীণ শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

 

এসময় বক্তারা নবীন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবন একটি গুরুত্বপূর্ণ সময়। এখানে তোমরা জ্ঞান অর্জন করবে, দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন বন্ধু তৈরি করবে। তোমাদের সবার মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে, যা এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে বিকশিত হবে। সবসময় বড়দের সম্মান করবে এবং শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চলবে। সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে। সব সময় সত্য ও সুন্দরের পথে চলবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। তোমরা এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে।

 

এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপন করবে। তাই, এখানে অধ্যয়নকালে তোমরা নিজেদের যোগ্য করে গড়ে তোলো। এসময় শিক্ষার্থীরা শিক্ষকদের দিক নির্দেশনামূলক বক্তব্য মনোযোগ সহকারে অনুধাবন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর