1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ভবানীগঞ্জ ও তাহেরপুর বাজারের সৌন্দর্য বর্ধন ও সিসি ক্যামেরা ভুক্ত করতে চান ইউএনও

হেলাল উদ্দীন, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪৭৩ বার পঠিত
হেলাল উদ্দীন, বাগমারা:
রাজশাহীর বৃহত্তম উপজেলা বাগমারার দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভবানীগঞ্জ ও তাহেরপুর বাজার। জেলা সদর রাজশাহীর সাথে এই দুটি স্থানের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার হলেও উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে স্থান দুটি। ব্যবসা বানিজ্য ছাড়াও অনেক পর্যটক আসেন এখানে। বিশেষ করে তাহেরপুর বাজারটি ঐতিহাসিক এবং এখানে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজার উৎপত্তিস্থল হওয়ায় এখানে দূরদূরান্ত থেকে বিদেশি পর্যটকসহ দেশীয় হিন্দু ধর্মালম্বীরা ছুটে আসেন।
কিন্তু এখানে নেই তেমন কোনো সৌন্দর্য বর্ধন যা হয়তো দেশী-বিদেশী পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে। নেই তেমন কোনো নাগরিক সুযোগ সুবিধা। তাই রাজা কংস নারায়নের ভূমি স্থল এবং উপজেলা সদরের প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ এ দুটি স্থানকে নানান ভাবে সৌন্দর্য বর্ধন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চান বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
সম্প্রতি উপজেলার এক আইনশৃঙ্খলা কমিটির সভায় ভবানীগঞ্জ বাজার ও তাহেরপুর বাজারকে সিসি ক্যামেরার আওতায় এনে এই দুই বাজারের সৌন্দর্য বর্ধনের ঘোষনা দিয়েছেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার। বাগমারার ভবানীগঞ্জ ও তাহেরপুর প্রথম শ্রেণির পৌরসভা এবং ব্যবসা বানিজ্যের প্রাণকেন্দ্র। সম্প্রতি এই দুই বাজারে দিনে-দুপুরে মোটরসাইকেল, ভ্যান, অটো সহ বিভিন্ন চুরি ছিনতাই মাদক সেবীদের অবাধ বিচরন সহ অপরাধ মূলক নানা কর্মকান্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ মূলক কর্মকান্ডে ভুক্তভোগী মহল কোনোই প্রতিকার পায়না।
এসব ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলেও কোন সমাধান মিলে না। তাই ভুক্তভোগী মহল উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বারস্থ হন। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগমারার এই দুই গুরুত্বপূর্ণ বাজারে সিসি ক্যামেরা স্থাপন ও সৌন্দর্য বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষনা করেন। ইউএনও অফিস সূত্রে জানা গেছে, তাহেরপুর পৌরসভায় সিসি ক্যামেরা স্থাপনের কাজ অনেক এগিয়ে গেছে। বাজার জরিপ কার্যক্রমও শেষ হয়েছে। খুব দ্রুতই এই কাজ শুরু হবে। তাহেরপুর বাজারের পুলিশ ফাঁড়ি থেকে এই ক্যামেরা নিয়ন্ত্রন করা হবে। তাহেরপুর পৌরসভা ও ফাঁড়ি পুলিশ এসব ক্যামেরার তদারকি করবেন। এ দিকে ভবানীগঞ্জ বাজার থেকে সাত দিনের ব্যবধানে তিনটি মোটরসাইকেল ও দুটি ভ্যান গাড়ি চুরির ঘটনাটি এলাকাবসীকে ভাবিয়ে তুলেছে। তাই এই বাজারেও সিসি ক্যামেরা স্থাপন সহ বাজারের যানজট নিরসন ও সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ গ্রহন করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
ইতোমধ্যেই এই কার্যক্রম শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্ট অবৈধ দখল মুক্ত করা হয়েছে। এ দিকে বাজারে চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে সিসি ক্যামেরা স্থাপনের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানালেও অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন এসব ক্যামেরার রক্ষনাবেক্ষন ও তদারকি নিয়ে। তারা ঢাকা বরিশাল ও রাজশাহী সহ বড় বড় শহরের উদাহরন তুলে ধরে বলেন, ওই সব শহরে ব্যাপক ঢাক ঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। পরবর্তীতে রক্ষনা বেক্ষন ও তদারকির অভাবে ওই সব ক্যামেরা দুই এক মাসের মধ্যে নষ্ট ও চুরি হয়ে যায়। তবে এ বিষয়ে ইউএনও কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ক্যামেরা স্থাপন নিয়ে আমরা তাড়াহুড়া করছি না। ভেবে চিন্তে এবং পরিকল্পনা মাফিক কাজ করা হবে। যাতে জনগন এখান থেকে সেবা পায় এবং জনভোগান্তি লাঘব হয়।
অপর দিকে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা জুড়ে চলমান জনগুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে চলমান পুকুর খনন, চুরি, মাদক, যানজট, বিদ্যুৎ, নারী নির্যাতন, বাল্যবিবাহ নিয়ে আলোচনা ও মতামত ব্যক্ত করা হয়েছে। এ সব বিষয়ে জানতে চাইলে ইউএনও মাহবুবুল ইসলাম বলেন, জনসেবাই প্রশাসনের মূল লক্ষ্য। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে প্রত্যাশা অনেক, দেখা যাক কত দূর এগোতে পারি। বাগমারা উপজেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করে গেছেন রাজশাহী  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুঃ রেজা হাসান অল্প সময়ের মধ্যে এই ডাকবাংলো সংস্কার কাজ শেষ করা হবে । এছাড়াও আমরা ভবানীগঞ্জ হেলিপ্যাডের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ অচিরেই শুরু করব। এই কাজে জেলা পরিষদ থেকে ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আমরা এর সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে চাই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর