1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ভবানীগঞ্জকে আধুনিক হেডকোয়ার্টার করার ঘোষনা দিলেন ইউএনও

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার, বাগমারাঃ

উপজেলা সদর ভবানীগঞ্জকে আধুনিক ও উন্নত পৌরসভা গঠনের কাজ শুরু
হয়েছে। যানজট মুক্ত, পুটপাতে চলাচল, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভখাটেদের উৎপাত বন্ধ, কঠোর হস্তে
মাদক দমন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা ও হেডকোয়ার্টার গঠনের লক্ষে
পৌরসভায় বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। এছাড়া ভবানীগঞ্জ বাজারে সপ্তাহে দুই দিন হাটবার সহ
অন্যান্য দিন তীব্র যানজটের কারণে পথচারী ও স্কুলগামী ছাত্রছাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এই
যানজট নিরসনের জন্য বাজারে যত্রতত্র ট্রাক থামিয়ে লোডিং অনলোডিং বন্ধ করা, ট্রাকবাস সহ ভারী
যানবাহন গুলোকে কলেজ মোড় থেকে গোডাউন মোড়ের বাইপাস রাস্তা ব্যবহার করা ও বাজারে মেইন
রোডের উপর যত্রতত্র দোকানপাট না বসানো সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পাশাপাশি
ভবানীগঞ্জ কলেজ মোড়, গোডাউন মোড় ও ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রন
করারও পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব জরুরী পদক্ষেপ বাস্তবায়নে আমরা থানা পুলিশের সহযোগিতা
চেয়েছি। গতকাল বৃহস্পতিবার উপজেলা হলরুমে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ পৌরসভাকে উন্নত ও
আধুনিক রুপে সাজাতে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের কথা তুলে ধরেন বাগমারা উপজেলা নির্বাহী
অফিসার ও মাসিক আইন শৃঙ্খলা ও সমন্ময় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম। এসব উন্নয়ন কাজ
বাস্তবায়নে ইউএনও দলমত নির্বিশেষে রাজনৈতিক ঐক্যমত ও সকলের সহযোগিতা কামনা করেন। সভায়
উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুমি) মেহেদী হাসান, বাগমারা থানার সেকেন্ড অফিসার
উপপরিদর্শক আজিম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল ইসলাম, উপজেলা
জামায়াতের সম্পাদক ওহিদুল ইসলাম, বিএনপি মহিলা দলের নেত্রী রিনা ইসলাম, বাগমারা প্রেসক্লাবের
সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু,
হাবিবুর রহমান, মাহমুদুর রহমান মিলন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইসলামী
ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর