1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বৈষম্যহীন সমাজ গঠনে আমি রাজনীতিতে এসেছি ডাঃ আব্দুল বারী

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় দলীয় তৎপরতা জোরদার করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল বারী। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় তিনি উপজেলার ঝিকড়া ইউনিয়নের রায়নগর ও বাড়ুইপাড়া বাজারসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যা সম্পর্কে শুনেন এবং তা সমাধানের প্রতিশ্রুতি দেন। এসময় ডা. আব্দুল বারী বলেন, একটি বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমি রাজনীতি করছি। এই এলাকার অবহেলিত ও উপেক্ষিত জনগণের অধিকার রক্ষায় আমি দৃঢ় প্রতিজ্ঞ।” তিনি আরও বলেন, “নির্বাচিত হলে এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর স্থায়ী ও কার্যকর সমাধান নিশ্চিত করব।”

এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান এবং জনগণের চাহিদার ভিত্তিতে উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন।

গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও ঝিকড়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম মন্ডল, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, পৌর জামায়াতের সেক্রেটারি জেনারেল মাস্টার রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা (পূর্ব) শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ শফিকুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, একজন শিক্ষিত ও স্পষ্টভাষী প্রার্থী হিসেবে ডা. আব্দুল বারীর উপস্থিতি জনগণের মধ্যে আস্থা ও আশাবাদ তৈরি করছে। তার সরলতা ও বাস্তবধর্মী কথাবার্তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, ডা. মো. আব্দুল বারী দীর্ঘদিন ধরে চিকিৎসা ও সামাজিক সেবার মাধ্যমে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। রাজনীতিতে সক্রিয় হলেও তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন, যা তাকে একজন জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর