1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বেগম খালেদা জিয়া এদেশের প্রতিটি মায়েদের প্রতিচ্ছবি – দুলু

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি।।
‎বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মায়েদের প্রতিচ্ছবি।” দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখেছেন, তা নতুন প্রজন্ম ও নারী সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকার নবজীবন সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দল, সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, “হাজারো কষ্ট-বাধা সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি, নেতাকর্মী ও দেশবাসীকে কখনও ত্যাগ করেননি। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন এবং অসুস্থ অবস্থাতেও জনগণের জন্য আত্মত্যাগ করেছেন।”

‎তিনি খালেদা জিয়াকে শুধু একজন রাজনৈতিক নেতা নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত হিসেবে উল্লেখ করেন। দুলুর ভাষ্য, বিএনপির নেতাকর্মীরা আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিচ্ছে।

‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আরজিনা পারভিন রেখা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফরোজা পারভিন শাপলা।

‎এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন পৌর জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মাকসুদা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

‎বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থরক্ষার আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর