
রিপন হোসেন
প্রতিনিধি মান্দা, (নওগাঁ।)
নওগাঁ-৪ (মান্দা) আসনে নির্বাচনী হাওয়া জমে উঠেছে। এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ সোহরাব হোসাইন ওয়ারেস তার নির্বাচনী এলাকার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করেছেন। বিশেষ করে জোকাহাট এলাকায় তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মাওলানা সোহরাব হোসাইন ওয়ারেস আজ দিনব্যাপী জোকাহাট ও ফতেপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ সময় তার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জোকাহাট ও ফতেপুর মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় মাওলানা সোহরাব হোসাইন ওয়ারেস বলেন
দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী হুকুমত কায়েমের বিকল্প নেই। মান্দা উপজেলাকে দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বিজয়ী হলে অবহেলিত বিষ্ণুপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ চলাকালীন স্থানীয় অনেক ভোটার তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন। বিশেষ করে জোকাহাট বাজারের সাধারণ ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন। প্রার্থী ধৈর্যসহকারে তাদের কথা শোনেন এবং নির্বাচিত হলে সমতা ও ইনসাফ কায়েমের আশ্বাস দেন।