1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বিশেষ অভিযান, মাদক ও তেলসহ পাচারকারী আটক ‎

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি।।
‎লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, ভারতীয় নিষিদ্ধ সিরাপ এবং পাচারকালে ৫০০ লিটার ডিজেলসহ এক চোরাকারবারীকে আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ১৫ বিজিবির অধিনায়ক।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (০৮ এপ্রিল) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকায় অভিযান চালায় গংগারহাট বিওপির একটি বিশেষ টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

​এর আগে, রাতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট চেকপোস্টে অপর এক অভিযানে সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে বিজিবি। এসময় ড্রামভর্তি ৫০০ লিটার অবৈধ ডিজেল তেলসহ মো. জামাল হোসেন (৩৭) নামে এক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। আটক জামাল হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওয়াবাস গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে।

​বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা, মাদকদ্রব্য এবং ডিজেল তেলের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৩ হাজার ৪০০ টাকা। আটক আসামিকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তরপূর্বক মামলা দায়ের করা হয়েছে।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। তিনি বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর