এম কে হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি,
বগুড়ার সারিয়াকান্দিতে বান্ধবীর বিয়ের দাওয়াত খেতে এসে,বাঙালি নদীতে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে গিয়ে,প্রাণ হারালেন ফাতেমা আক্তার আদুর (১৭) নামে ১ নারী শিক্ষার্থী। (১০ জুন) মঙ্গলবার উপজেলার দীঘলকান্দি পাইকপাড়া গ্রামে বাঙালি নদীতে এই দুর্ঘটনাটি ঘটে, জানা যায় আদরী বগুড়া সদর উপজেলার জয়পুর পাড়া এলাকার মকবুল শেখের মেয়ে, সে বগুড়া শহরে ক্যাপ্টেন মাল্টিমিডিয়া পাবলিক স্কুলের শিক্ষার্থী ছিলেন, তিনি ২০২৫ ইং চলতি বছরে SSC পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সে রেজাল্টের আশায় ছিল কলেজে ভর্তি হবে। স্থানীয় সূত্রে যানা গেছে আদুরী তার বান্ধবী রত্নার বিয়ে খাওয়ার উদ্দেশ্যে সোমবার উপজেলার দীঘলকান্দি তরফদার পাড়া গ্রামে আসে,বিকেলবেলা অতিরিক্ত গরমের কারণে সে তার কয়েকজন বান্ধবীর সঙ্গে পাইকপাড়া বাঙালি নদীতে গোসলের উদ্দেশে নামে, গোসলের একপর্যায়ে পা পিছলে পানির গভীরে তলিয়ে যায়, আদুরীর অপর বান্ধবী লিমা তাকে বাঁচানোর চেষ্টা করে এক পর্যায়ে আদুরী লিমার গলা চেপে ধরার চেষ্টা করলে লিমার গলার চেইন সহ ছিরে আদরী পানির গভীরে অদৃশ্য হয়ে যায়,পরে স্থানীয় এলাকাবাসী বিষয়টা জানতে পেরে খোঁজাখুঁজির চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়, তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক ভাবে চেষ্টা চালায়, সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়া বলেন, নিখোঁজ হওয়ার সংবাদ শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই,পরে রাজশাহী ডুবুরি দলকে ফোন দিলে তারা ঘটনাস্থলে এসে অনেক চেষ্টার পরে রাত প্রায় পৌনে নয়টার দিকে আদুরীর মরা দেহ বাঙালি নদী থেকে উদ্ধার করে, এলাকাবাসীদের ধারণা ফাতেমা আক্তার আদুরী শহরে জন্ম শহরে বেড়ে ওঠা সাতার না জানার কারণে এবং নদীতে পানি গভীর ও স্রোত থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।