1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাঘায় দুইজন সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৬

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

রাজশাহীর বাঘায় দুইজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সহ ছয় জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।গত বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।

সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীরা হলো, বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ ভানুকর গ্রামের মৃত আছেন আলীর ছেলে মোঃ আঃ রহিম ও মোঃ মাজদারের ছেলে মোঃ মাসুদ রানা। এবং গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত অন্য আসামীরা হলো, আড়ানী পৌরসভার গোচর গ্রামের নওশাদ সরদারের ছেলে রোমান সরদার (৩২), পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের এখলাছ মন্ডলের ছেলে মোঃ জয় আহাম্মেদ লিখন, মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী মোসাঃ শিরিনা খাতুন ও মোঃ শামসুল হুদার ছেলে মোঃ হাফিজুর রহমান।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে বাঘা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০২ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও ৪ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী দের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামীদের নিয়ম মোতাবেক ০৪/০৭/২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর