1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারা বৈলসিং উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫০২ বার পঠিত



আ: সালাম ক্রীড়া প্রতিবেদক বাগমারা:

রাজশাহীর বাগমারায় বৈলসিং উচ্চ বিদ্যালয় মাঠে বৈলসিং সবুজ সংঘের উদ্যোগে ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৪ জুন ) বিকেলে রাজশাহীর বাগমারার ঐতিহ্যবাহী বৈলসিং উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফুটবল ম্যাচের ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহন করে তারা হলেন – ইয়ংস্টার ক্লাব ধানমন্ডি বনাম গ্লাসকো এগ্রোভেট লিমিটেড, ওর রাজশাহী ।
নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হয়ে ট্রাইবেকারের মাধ্যমে ৩-১ গোলে ইয়ংস্টার ক্লাব ধানমন্ডি ঢাকা বিজয় লাভ করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ১০ নম্বর মাড়িয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান মোল্লাহ।

খেলাটির ধারা বিবরণীতে ছিলেন উত্তরবঙ্গের জনপ্রিয় ধারাভাষ্যকার মোঃ খোরশেদ রায়হান এবং তরুণ ধারাভাষ্যকার মোঃ আবু আসাদ।

ম্যাচটি পরিচালনা করেন রাজশাহী জেলার রেফারি ক্লাবের অন্যতম সদস্য মোঃ রহিদুল ইসলাম, সহকারি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা রেফারি ক্লাবের অন্যতম সদস্য মোঃ সুজন রানা এবং আশরাফুল ইসলাম লিটন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি রেফ্রিজারেটর, এবং রানারআপ দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর