1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারা জামায়াতের উদ্যোগে জুলাই-আগস্টের শহীদ,আহত ও পুঙ্গুদের স্মরণে দোয়া মাহফিল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৪২ বার পঠিত

 

মোবারক,বাগমারা:

রাজশাহীর বাগমারায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্ট এর গণ-অভ্যুত্থানের শহীদ,আহত ও পুঙ্গুত্ব বরণকারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার ভবানীগঞ্জ ক্লিনিক এর দ্বিতীয় তলার হল রুমে এই দোয়া মাহপিল অনুষ্ঠিত হয়। জুলাই শহীদদের স্মরণে নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং নতুন বাংলাদেশ বিনির্মানে দল মত নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করতে হবে বলেও জানিয়েছেন নেতৃবৃন্দ।

বাগমারা উপজেলা জামায়াতের সেক্টেটারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় দোয়া মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক। তিনি বলেন যারা দেশের জন্য জীবন দেয় তারা আল্লাহ রাস্তায় কবুল হয়ে যায়, দেশের জন্য জীবন দিলে তারা শহীদের কাতারে থাকবে,আর যারা জীবিত আছে তাদের সুস্থতা কমনা করেন।

তিনি আরও বলেন, নতুন ফ্যাসিবাদের সৃষ্টি হচ্ছে,এবং তারা আমাদের নামে নানা অপপ্রচার করছে বৃহৎ দল হিসেবে তাদের আরও গঠন মূলক কথা বলা উচিৎ, এবং শপথ করে বলেন নতুন বাংলাদেশ হবে সকল ধরনের বৈষম্য মুক্ত।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ও বাগমারা আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ আব্দুল বারী সরদার। তিনি বলেন, জুলাই হল মুক্তির মাস, ফ্যাসিষ্ট হাসিনা থেকে দেশকে যারা মুক্ত করেছে, যারা শহীদ হয়েছে তারা ইতিহাসের বীর, বাংলাদেশের সাধারণ জনগণ এর অধিকার রক্ষায় ইতিহাস বার বার এভাবেই ফিরে আসে, আমরা সকল শহীদ ও আতদের জন্য দোয়া ও সুস্থতা কামনা করি।

তিনি বলেন সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমি ও আমার প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছি আগামীতেও পাশে থাকবো। নির্বাচিত হলে  জনপ্রতিনিধি হিসেবে সমাজ থেকে দূর্নীতি ও মাদকের শিকড়সহ উপরে ফেলা হবে।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরা ও কর্ম পরিষদ সদস্য রাজশাহী জেলা মাওলানা ইসমাইল আল-হাসানী ও আব্দুল আহাদ কবিরাজ সহ জেলা থেকে আসা নেতৃবৃন্দ।

এই দোয়া মহফিলে  বাগমারা উপজেলা জামায়েত ইসলামির আমীর মোঃ কামরুজ্জামান হারুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়েত ইসলামি সকল ইউনিটের নেতাকর্মী সহ বিভিন্ন  ইউনিয়ন পর্যায়ের সকল নেতা কর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর