1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারা কুদাপাড়া মাদ্রাসার কমিটির সভাপতির অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পঠিত



স্টাফ রিপোর্টার :
রাজশাহীর বাগমারায় ঝিকরা ইউনিয়নের কুদাপাড়া আহাদিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

২৫ আগস্ট সোমবার বেলা সাড়ে এগারো’টায় এলাকাবাসীর ব্যানারে ভবানীগঞ্জ-আত্রাই পাকা রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী ফ্যাসিবাদের দোসর,অর্থ ও নারী লোভী অভিযুক্ত জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবী করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক আব্দুল মতিন, আব্দুর রশীদ, ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহাতাব ফৌজদার প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, জাহাঙ্গীর আলম সাবেক এমপি আবুল কালামের সাথে হাত মিলিয়ে এলাকায় ত্রাসের রাজ্য কায়েম করেন। তাঁর জন্য আমাদের জেল, জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের দোসর জাহাঙ্গীর আলম গোপনে এডহক কমিটি গঠন করেন। যার কারণে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী, বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ ফুঁসে উঠেছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করে।
অভিযুক্ত জাহাঙ্গীর আলমের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর