1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

 হেলাল উদ্দীন, বাগমারা:

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলামকে সাথে নিয়ে  বাগমারা উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।  পাশাপাশি উপজেলা সদর ভবানীগঞ্জকে পরিচ্ছন্ন শহরে রপান্তরেরও ঘোষনা দেন তিনি। যানজট মুক্ত, পুটপাতে চলাচল, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভখাটেদের উৎপাত বন্ধ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা ও হেডকোয়ার্টার গঠনের  লক্ষ্যে পৌরসভায় বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। এই যানজট নিরসনের জন্য বাজারে যত্রতত্র ট্রাক থামিয়ে লোডিং আনলোডিং বন্ধ করা, ট্রাকবাস সহ ভারী যানবাহন গুলোকে কলেজ মোড় থেকে গোডাউন মোড়ের বাইপাস রাস্তা ব্যবহার করা ও বাজারে মেইন রোডের উপর যত্রতত্র দোকানপাট না বসানো সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পাশাপাশি ভবানীগঞ্জ কলেজ মোড়, গোডাউন মোড় ও ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রন করারও পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব জরুরী পদক্ষেপ বাস্তবায়নে আমরা থানা পুলিশের সহযোগিতা চেয়েছি।

বৃহস্পতিবার উপজেলা হলরুমে বাগমারা উপজেলকে মাদক মুক্ত ও ভবানীগঞ্জ পৌরসভাকে উন্নত ও আধুনিক রুপে সাজাতে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের কথা তুলে ধরেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম। এসব উন্নয়ন কাজ বাস্তবায়নে ইউএনও দলমত নির্বিশেষে রাজনৈতিক ঐক্যমত ও সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী সরদার, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক।

সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর  রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল ইসলাম, উপজেলা জামায়াতের সম্পাদক অহিদুল ইসলাম, বিএনপি মহিলা দলের নেত্রী রিনা ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেলাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মাজেদুল ইসলাম সোহাগ, মোশারফ হোসেন, আজহারুল হক, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বকুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও  ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর