1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারা উপজেলার আউচপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিটনের গণসংযোগ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২১৮ বার পঠিত


গ্রাম বাংলা নিউজ:

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগাম ঘোষণা দিয়েছেন সারন্দী গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম লিটন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ইউনিয়নের হাটখালগ্রাম, কোন্দা ও মুগাইপাড়া বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে শফিকুল ইসলাম লিটন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তাদের সমর্থন ও দোয়া কামনা করেন। এ সময় তিনি বলেন,আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। জনগণের প্রত্যাশা পূরণ করে একটি আধুনিক ও উন্নত আউচপাড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে একটি করে আইটি সেন্টার স্থাপন করবেন এবং নির্বাচনের আগেই কিছু উন্নয়নমূলক কাজ শুরু করার উদ্যোগ নেবেন। এছাড়াও তিনি ঘোষণা দেন, আমি নির্বাচিত হলে আউচপাড়া ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে একটি অ্যাম্বুলেন্স প্রদান করবো, যা একটি হটলাইনের মাধ্যমে পরিচালিত হবে।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যার কথাও মনোযোগ সহকারে শোনেন তিনি। এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী।
গণসংযোগকালে তার সাথে বিভিন্ন ওয়ার্ডের সমর্থকরা উপস্থিত ছিলেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার এ আগাম প্রচারণা ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর