1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ১১ কেন্দ্রে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা

হেলাল উদ্দীন, বাগমারা
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৫৬ বার পঠিত
হেলাল উদ্দীন, বাগমারা
সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারা উপজেলায় ১১ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১টি কেন্দ্রের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হবে ৫টি কেন্দ্রে। কেন্দ্রেগুলো হলো, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, মচমইল ডিগ্রি কলেজ, হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ এবং তাহেরপুর ডিগ্রি কলেজ।
কারিগরি বোর্ডের অধীনে, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ, হাট-গাঙ্গোপাড়া কারিগরি কলেজ, কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজ এবং তাহেরপুর ডিগ্রি কলেজের বিএম শাখা।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল স্নাতক মাদ্রাসা, তাহেরপুর ফাজিল মাদ্রাসা।
তিনটি শিক্ষা বোর্ডের অধীনে বাগমারায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করবে ৪ হাজার ৫শত ৯৫ জন শিক্ষার্থী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, নকল মুক্তভাবে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেজন্য কেন্দ্রের আশেপাশের ২০০ মিটারের মধ্যে চলাচল ও আচরণবিধি নিয়ন্ত্রণ করতে ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেউ শৃঙ্খলা ভঙ্গ কিংবা কোনোরুপ অনৈতিক কাজে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর