1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় হজের টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক বাবা-ছেলের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পঠিত



বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
পবিত্র হজের টাকা আত্মসাতের অভিযোগে বাগমারায় আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আককাছ আলী শেখ ও সম্পাদক রায়হান আলী শেখের বিরুদ্ধে চেক জালিয়াতির দুটি মামলা হয়েছে। মঙ্গলবার রাজশাহীর আমলী আদালতে পৃথকভাবে মামলা দুটি করা হয়। আককাছ আলী ও রায়হান আলী সম্পর্কে বাবা-ছেলে। তাদের বাড়ি গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর গ্রামে। মামলার বাদীরা হলেন, যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদের বাগমারা প্রতিনিধি সাংবাদিক আবু বাককার সুজন ও তার ছোট ভাই আফজাল হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, সাংবাদিক আবু বাককার সুজন ও তার স্ত্রীকে ভালো এজেন্সির মাধ্যমে হজ পালনের কথা বলে সাংবাদিক সুজনের কাছে থেকে ১২ লাখ টাকা নেয় প্রতারক বাবা-ছেলে। পাশাপাশি সাংবাদিক সুজনের ছোট ভাই বাবাকে হজে পাঠানোর জন্য তাদের ৫ লাখ টাকা দেন। হজে না পাঠিয়ে তাদের ১৭ লাখ টাকা আত্মসাত করেছে অভিযুক্তরা। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ইউএনও এবং বাগমারা থানার ওসিকে জানান সাংবাদিক সুজন। পরে এ নিয়ে সালিশি বৈঠকে টাকা ফেরত দেওয়ার জন্য ১৮ ফেব্রুয়ারী তারিখের কথা বলে প্রতারক বাবা-ছেলে। চেক ও লিখে দেন তারা। কিন্তু ১৮ ফেব্রুয়ারী সাংবাদিক সুজন ও আফজাল সংশ্লিষ্ট ব্যাংকে টাকা তুলতে গেলে চেক দুটি ডিজঅনার হয়। এর জেরে প্রতারক বাবা-ছেলের বিরুদ্ধে আদালতে ১৮৮১ সালের নেগোসিয়েবল ইন্সট্রমেন্ট এ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করেন সাংবাদিক সুজন ও তার ভাই আফজাল।

অভিযোগ রয়েছে, ভবানীগঞ্জ বাজারে ‘আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমিতি চালু করে বাগমারা, দুর্গাপুর ও আত্রাই উপজেলার প্রায় শতাধিক লোকজনের কাছে থেকে প্রায় তিন কোটি টাকা আমানত সংগ্রহ করে তা আত্মসাত করেছে প্রতারক আককাছ আলী ও রায়হান আলী। আত্পমসাতের পন্থা অবলম্বন করে অল্প দিনের মধ্যে অঢেল সম্পদের মালিক হয়েছে তারা। কিনেছে পাঁচটি ট্রাক। তেলিপুকুর বাজারে নির্মাণ করেছে বিলাসবহুল বাড়ি। এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘প্রতারক ওই বাবা-ছেলের বিরুদ্ধে প্রতিদিনই বিভিন্ন লোকজন অভিযোগ নিয়ে থানায় আসছে। কিন্তু তাদের কাছে ওই সমিতির পাশ বই ছাড়া আর অন্য কোনো ডকুমেন্ট না থাকায় তারা মামলা করতে পারছে না।’
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন জানান, বিচারক মামলা দুটি আমলে নিয়ে আসামীদ্বয়ের প্রতি সমন জারি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর